ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সুমন গৌড় ব্যাংক থেকে ঋণ নিয়ে এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানোর পাশাপাশি নিজের ভ্যানগাড়ি রাঙিয়েছেন দলটির পতাকার আদলে। পরনে আর্জিন্টনার জার্সি, লুঙ্গিও পরেছেন একই রঙের |

বিশ্বকাপ ফুটবল এলেই আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার অনন্য প্রকাশ ঘটান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভ্যানচালক সুমন গৌড়। স্থানীয়দের কাছে তিনি এখন ‘সুমন মেসি’ নামেই বেশি পরিচিত। এবারও প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের ভ্যানগাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন এবং এলাকায় বড় বড় পতাকা টানিয়েছেন।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী সুমন জীবিকা নির্বাহ করেন ভ্যান চালিয়ে। সীমিত আয়ের মধ্যেও তিনি গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আর্জেন্টিনার জার্সি, পতাকা এবং সমর্থনমূলক নানা আয়োজন করেছেন। শুধু তাই নয়, জার্সির সঙ্গে মিলিয়ে বিশেষ পোশাকও কিনেছেন তিনি।

সুমনের ভাষ্য, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি তাঁর গভীর আবেগ রয়েছে। সেই ভালোবাসা থেকেই তিনি নিজের ভ্যানগাড়ি ও আশপাশের এলাকা আর্জেন্টিনার রঙে সাজিয়েছেন। বিশ্বকাপ চলাকালে দলের সমর্থকদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতেও পছন্দ করেন তিনি।

তবে তাঁর এই ব্যতিক্রমী সমর্থন পরিবারে কিছুটা উদ্বেগও তৈরি করেছে। স্ত্রী আরতি গৌড় জানান, সংসারে আর্থিক সংকট থাকলেও বিশ্বকাপ এলেই সুমন ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন। ঋণের কিস্তি পরিশোধ করতেও পরিবারকে হিমশিম খেতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের অনেকেই সুমনের ফুটবলপ্রেমকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন। কেউ কেউ তাঁর আবেগের প্রশংসা করলেও, ঋণ নিয়ে এমন আয়োজনকে অযৌক্তিক বলেও মন্তব্য করছেন। তবু সুমনের দাবি, প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই তিনি সবকিছু করছেন এবং এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই।

বিশ্বকাপকে ঘিরে সুমন মেসির এই ব্যতিক্রমী উচ্ছ্বাস ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলের প্রতি এক সমর্থকের গভীর আবেগ ও ভালোবাসার উদাহরণ হিসেবে অনেকেই তাঁর গল্পকে দেখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

1

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

2

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

3

রোনালদো–নেইমার–মদ্রিচের পর, এবার কি মেসির পালা?

4

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

5

দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

6

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

7

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

8

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

9

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ : রোনালদো

10

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠাল ই

11

মাটির অণুজীব কীভাবে মেঘ থেকে বৃষ্টি নামাতে সাহায্য করে

12

জমি বিক্রি করে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক

13

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

14

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

15

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

16

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

17

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

18

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

19

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

20