ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, স্টেডিয়ামে বসে খেলা দেখা অনিশ্চিত

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি। এমন সময় বড় ধরনের হতাশার মুখে পড়েছেন ইরানের হাজার হাজার ফুটবল সমর্থক। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ইরান জাতীয় দলের সমর্থকদের জন্য সংরক্ষিত সব অফিশিয়াল টিকিট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইরানি ফুটবল ফেডারেশন (FFIRI)। সংস্থাটি দাবি করেছে, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে সমর্থকদের টিকিট বাতিলের সিদ্ধান্ত খেলাধুলার মূল চেতনা ও সমতার নীতির পরিপন্থী। পাশাপাশি তারা এ ঘটনাকে রাজনৈতিক প্রভাবের ফল বলেও ইঙ্গিত দিয়েছে।

ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট টিকিটের একটি নির্দিষ্ট অংশ অফিসিয়াল কোটার আওতায় পায়। সেই টিকিট সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন নিজ দেশের সমর্থকদের মধ্যে বিতরণ করে থাকে। ইরানও একই প্রক্রিয়ায় টিকিট বিক্রি শুরু করেছিল এবং অনেক সমর্থক ইতোমধ্যে ভ্রমণ, আবাসন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছিলেন।

ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পরও ইরানি সমর্থকদের টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। এতে করে বিশ্বকাপে নিজেদের দলের খেলা সরাসরি মাঠে বসে উপভোগ করার সুযোগ হারাতে যাচ্ছেন অসংখ্য সমর্থক। তাদের মতে, এটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় সমঅধিকার ও ন্যায়সংগত অংশগ্রহণের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

যদিও বিবৃতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি, তবে ইরান ফুটবল ফেডারেশন স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে সিদ্ধান্তটির পেছনে খেলাধুলার বাইরের কারণ কাজ করছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব বিশ্বকাপ আয়োজন ঘিরেও অনুভূত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরান জাতীয় দল তাদের পূর্বনির্ধারিত বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করে। গত ৭ জুন দলটি সেখানে পৌঁছায়। পরবর্তীতে দীর্ঘ আলোচনার পর ইরানের ফুটবলাররা ভিসা পেলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও স্টাফ সদস্য এখনও প্রয়োজনীয় অনুমতি পাননি বলে জানা গেছে।

২০২৬ বিশ্বকাপে ইরান খেলছে গ্রুপ ‘জি’-তে। দলটি তাদের অভিযান শুরু করবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে সমর্থকদের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই টিকিট বাতিলের এই ঘটনা শুধু ইরানের সমর্থকদের জন্যই নয়, বরং আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

1

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

2

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

3

কোনের পা ভাঙার ঘটনায় মাদিবো ৫ ম্যাচ নিষিদ্ধ

4

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

5

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

6

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

7

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

8

বিশ্বকাপের হাফটাইম শো থেকে শাকিরার আয় ২৪৯ কোটিরও বেশি

9

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

10

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

11

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার

12

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

13

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

14

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

15

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

18

ওমরাহ পালনে মক্কায় অভিনেত্রী ভাবনা

19

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

20