ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ান-এর আরও সক্রিয় ভূমিকা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আসিয়ানের আরও কার্যকর ও জোরালো সম্পৃক্ততা প্রয়োজন। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আঞ্চলিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্বকে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়। এসব সমস্যা মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আসিয়ানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আসিয়ান আঞ্চলিক ফোরাম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে সদস্য দেশগুলো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? যা বলছে বিজ্ঞান

1

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

2

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

3

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

4

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

5

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

6

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

7

৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ফ

8

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

9

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

10

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

11

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

12

‘ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি’

13

ফ্রান্সকে হারিয়ে ইয়ামালের পোস্ট , কী লিখলেন এই তারকা?

14

কক্সবাজারের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

15

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

16

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

17

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে

18

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

19

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

20