ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

ফাইল ছবি

দেশের দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, যার প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, এই বলয়ের কারণে প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় এবং এর প্রভাবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।

এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি ধরনের সক্রিয়তা দেখা যেতে পারে, অন্যদিকে রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয় অবস্থান করবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কাল সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে।

এর আগে ২৫ এপ্রিল থেকেই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতির কারণে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এদিকে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে পাহাড়ি ঢল নামতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী ও হাওরের পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হতে পারে, যা স্থানীয় জনজীবনে প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

1

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

2

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

5

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

6

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

7

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

8

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

11

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

12

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

13

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

14

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

15

আহমাদিনেজাদকে ঘিরে ইরান যুদ্ধের পেছনে গোপন পরিকল্পনা

16

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

17

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

18

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

19

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

20