ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো শুধু জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেনি, জন্ম দিয়েছে নতুন এক ইতিহাসেরও। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাঠে নেমে দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে ৬৫তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। আর সেই মুহূর্তেই তিনি হয়ে যান বিশ্বকাপের মঞ্চে মেক্সিকোর সর্বকনিষ্ঠ ফুটবলার। মাত্র ১৭ বছর ২৪০ দিন বয়সে খেলে তিনি ভেঙে দেন ৯৬ বছর ধরে অটুট থাকা একটি রেকর্ড।

এর আগে মেক্সিকোর হয়ে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ফুটবলার ছিলেন ম্যানুয়েল ‘চাকেতাস’ রোসাস। ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে খেলেছিলেন তিনি ১৮ বছর ১৩৪ দিন বয়সে। দীর্ঘ নয় দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড অক্ষত থাকলেও গিলবার্তো মোরার অভিষেকের মাধ্যমে সেটি ইতিহাসে পরিণত হয়েছে।

মেক্সিকোর ফুটবল ইতিহাসে কম বয়সে বিশ্বকাপ খেলার তালিকায় আরও রয়েছেন আলফ্রেদো তোরেস, রাউল আরেলানো, আন্দ্রেস গুয়ার্দাদো এবং হুগো সানচেজ। তবে বয়সের বিচারে এখন সবার ওপরে জায়গা করে নিয়েছেন মোরা।

ক্লাব তিহুয়ানার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলের কোচ হাভিয়ের আগুইরের আস্থা অর্জন করেন এই প্রতিভাবান ফুটবলার। গত দুই মৌসুমে ৫৩ ম্যাচে ১০ গোল ও ২ অ্যাসিস্ট করে নিজেকে ভবিষ্যতের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের নজর কেড়েছে।

রেকর্ড ভাঙা যেন গিলবার্তো মোরার অভ্যাসে পরিণত হয়েছে। ২০২৪ সালে তিহুয়ানার হয়ে অভিষেকের সময় তিনি লিগা এমএক্স ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র ১৬ বছর বয়সে মেক্সিকোর সিনিয়র জাতীয় দলে অভিষেক করে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলারের রেকর্ডও নিজের করে নেন।

বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেওয়া ১,২৪৮ জন ফুটবলারের মধ্যে বর্তমানে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও গিলবার্তো মোরা। ফলে টুর্নামেন্টজুড়ে তাকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

তবে মোরার সামনে আরও বড় এক কীর্তি হাতছানি দিয়ে ডাকছে। টুর্নামেন্টে মেক্সিকোর পরবর্তী ম্যাচগুলোর কোনো একটিতে গোল করতে পারলে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন। যদিও শীর্ষস্থানটি এখনও ধরে রেখেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করে পেলে যে রেকর্ড গড়েছিলেন, সেটি এখনও অক্ষত রয়েছে।

তাই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে গিলবার্তো মোরার দিকে বিশেষ নজর থাকবে ফুটবল বিশ্বের। কারণ এই তরুণ তারকা শুধু রেকর্ড ভাঙছেন না, মেক্সিকান ফুটবলের নতুন স্বপ্নও হয়ে উঠছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

1

সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা

2

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

3

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

4

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

5

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

6

আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো

7

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

8

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

9

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

10

চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান

11

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

12

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

13

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা

14

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

15

মেসিকে অনেক ভালোবাসি: আবেগাপ্লুত স্কালোনি

16

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

17

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

18

এনআইডির মহাপরিচালক বদলি

19

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

20