ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইরান। নয়াদিল্লিতে আয়োজিত এ বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা ইরানের ওপর চলমান মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিন্দা জানায়।

বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আরাগচি বলেন, পশ্চিমা শক্তিগুলোর তথাকথিত ‘শ্রেষ্ঠত্বের অহংকার’ ভেঙে দিতে সক্ষম হবে গ্লোবাল সাউথ। তার দাবি, বর্তমানে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল নিশ্চিত করতে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করেই চলতে হবে। এ বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে তেহরানের প্রভাব আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে পাকিস্তান ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কূটনৈতিক সমাধানের জন্য চীনের সহযোগিতা চাইছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেইজিং সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করতে পারেন।

২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প যে ধরনের সমর্থন চীনের কাছ থেকে প্রত্যাশা করছেন, তা পাওয়ার সম্ভাবনা খুবই কম।

বিশ্লেষকদের ভাষ্য, এক মাস আগে সীমিত যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর কোনো কূটনৈতিক অগ্রগতি হয়নি। এরই মধ্যে সংঘাতের প্রভাবে হাজারো প্রাণহানির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনা ব্রিকস জোটের ভেতরেও নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

1

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

2

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

3

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

4

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

5

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

6

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

7

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

8

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

9

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

10

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

11

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

12

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

13

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

14

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

17

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

18

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

19

তেলের দাম কমালো চীন

20