ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা

রায়ে সন্তুষ্ট হয়ে ‘ভি’ চিহ্ন দেখালেন রামিসার পিতা।

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা।

রবিবার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর বাদী আব্দুল হান্নান মোল্লা আবেগাপ্লুত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ‘ভি’ চিহ্ন দেখান। তিনি বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন এবং দ্রুত এই রায় কার্যকরের প্রত্যাশা করেন।

তিনি আরও জানান, দীর্ঘ সময়ের অপেক্ষার পর আদালতের এই সিদ্ধান্ত তার পরিবারের জন্য স্বস্তির। একইসঙ্গে তিনি বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রামিসার বাবা বলেন, মেয়ের হত্যার সঠিক বিচার হয়েছে এবং তিনি দ্রুত রায় কার্যকর দেখতে চান বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্র

1

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

2

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

3

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী

4

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

7

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ

8

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইঞ্জিন কক্ষে আগু

9

স্পেসএক্স-টেসলা একীভূত মাস্কের মেগা প্ল্যান

10

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

11

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

12

ইফ হাসানের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

13

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

14

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

15

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

16

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

17

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা ট্রাম্পের

18

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

19

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

20