ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

ইরানের পতাকা |সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকা খসড়া চুক্তির আওতায় হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি তেহরান।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, বর্তমান খসড়া চুক্তিতে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ কমিয়ে আনা বা পরিবর্তনের কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের আগে যে পরিস্থিতি ছিল, তা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিও চুক্তিতে উল্লেখ করা হয়নি।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনাধীন চুক্তির ‘মূল রূপরেখা’ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত বিষয়বস্তু এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা আলোচনার কেন্দ্রবিন্দু। এমন প্রেক্ষাপটে প্রণালীটির নিয়ন্ত্রণ বিষয়ে ইরানের এই অবস্থান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে ট্র

1

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

2

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা সম্মানের: কুকুরেয়া

3

সাক্ষাৎকারের মাঝেই চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি,

4

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের স

5

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

6

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

7

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

8

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে আইভরিকোস্ট

9

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

10

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

11

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

12

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

13

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

14

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

15

অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতা আটক

16

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

17

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

18

বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম

19

ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে

20