অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম

ছবি: সংগৃহীত



ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুটি উপদলকে নতুন রাজনৈতিক নাম এবং প্রতীক বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলীয় নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে চলা দ্বন্দ্বের জেরে নির্বাচন কমিশন এই অন্তর্বর্তী সিদ্ধান্ত নিয়েছে।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উপদলটির নতুন নাম দেওয়া হয়েছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। তাদের জন্য ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক বরাদ্দ করা হয়েছে। 

অন্যদিকে, রিতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী উপদলটি ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম পেয়েছে এবং তাদের নির্বাচনী প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘খাম’ । পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে এই দুটি দল নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণ্য হবে বলে কমিশন জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন এক আদেশে তৃণমূল কংগ্রেসের মূল নাম এবং তাদের পুরোনো প্রতীক ‘জোড়া ফুল’ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষকে বিকল্প নাম ও প্রতীক জমা দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী উভয় পক্ষ পছন্দক্রম অনুযায়ী নাম ও প্রতীক জমা দেওয়ার পর নির্বাচন কমিশন এই নতুন পরিচয় চূড়ান্ত করে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই নাম ও প্রতীক নিয়ে আগামী উপনির্বাচনের লড়াইয়ে নামতে চলেছে দল দুটির প্রার্থীরা।

সূত্র: দ্য হিন্দু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

1

কৈলাস দর্শনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নেপালে নিখোঁজ দম্পতি, অ

2

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩

3

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

4

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

5

কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বইটি? জেনে নিন

6

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

7

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

8

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

9

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

10

তৃণমূল থেকে অপসারিত মমতা, এরপরে কী

11

জিরা-আদা পানি: ওজন কমানোর ঘরোয়া উপায়

12

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

13

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

14

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

15

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

16

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

17

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

18

ট্রাম্প যার হাতে বিশ্বকাপ দেখতে চায়

19

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

20