ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

কলকাতা হাইকোর্টের রায় মমতা ব্যানার্জীর (ইনসেটে) সিদ্ধান্তের বিপক্ষে গেল |সংগৃহীত

কলকাতা হাইকোর্টের এক অন্তর্বর্তী আদেশে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। আদালত মমতা ব্যানার্জীর সমর্থিত প্রার্থীকে নয়, বরং বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

এর আগে কালীঘাটে এক বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। তবে সই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে সেই সিদ্ধান্ত বিতর্কের মুখে পড়ে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত ব্যানার্জী অধিকাংশ তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে একটি পৃথক ব্লক গঠন করেন। সেই ব্লকের পক্ষ থেকে তাকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয় এবং বিষয়টি আদালতের নজরে আনা হয়।

বিচারপতি কৃষ্ণা রাও এ বিষয়ে অন্তর্বর্তী আদেশ জারি করে বিরোধী পক্ষকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিন এমন নির্দেশ আসা বিশেষ তাৎপর্য বহন করছে।

আদালতের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মমতা ব্যানার্জীর রাজনৈতিক অবস্থান ও দলীয় নিয়ন্ত্রণ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

1

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

2

ইকুয়েডরের কাছে হার, একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

3

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

4

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

5

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

6

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

7

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ

8

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

9

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

10

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

11

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

12

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

13

লাল কার্ডে শুরু মেসির ক্যারিয়ার, শেষটা অমরত্বের

14

ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শন

15

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

16

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াস

17

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ

18

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

19

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

20