ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। তবে এই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে তাকে বাইরে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় রবিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল ও মিশরের মধ্যকার এই ম্যাচ। মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিশরের বিপক্ষে জয় দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত ১৭ মে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পান নেইমার। এরপরও তাকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এই ফরোয়ার্ড।

নেইমারের শারীরিক অবস্থা সম্পর্কে আনচেলত্তি জানিয়েছেন, তিনি ইতোমধ্যে ব্যক্তিগতভাবে পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছেন। সপ্তাহ শেষে তার এমআরআই পরীক্ষা করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহ থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেন।

তবে নেইমারের অনুপস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নয় ব্রাজিল শিবির। কোচ জানিয়েছেন, ম্যাচের ফলাফলের পাশাপাশি তিনি যত বেশি সম্ভব খেলোয়াড়কে মাঠে নামানোর পরিকল্পনা করছেন। এজন্য প্রায় ২২ জন ফুটবলারকে খেলার সুযোগ দেওয়া হতে পারে।

পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এর আগে দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে সেলেসাওরা। সর্বশেষ ২০১১ সালে ব্রাজিল ও মিশরের দেখা হয়েছিল আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে।

এবারও ব্রাজিল নিজেদের ঐতিহ্য ধরে রাখতে পারবে কি না, নাকি সালাহর মিশর চমক দেখাবে—সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় আমি কখনো বর্ণবাদের শিকার হইনি, বললেন রামোস

1

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

2

ঢাকা-দিল্লি সম্পর্ক এগোতে হলে দুই পক্ষের স্বার্থ মানতে হবে:

3

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

4

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

5

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

6

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

7

চাহিদার মাত্র ১৬% বিনামূল্যে লবণ পেয়েছে চামড়া সংরক্ষণে

8

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

9

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

10

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

11

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

12

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

13

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

14

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

15

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

16

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্র: রিজভী

17

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

18

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

19

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

20