অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

২০ বছর পর নকআউটে ইকুয়েডর, জাতীয় ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত



জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০ বছর পর নকআউট পর্বে উঠেছে ইকুয়েডর। ২৬ জুন শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই নাটকীয় জয়ের পর ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া পরের দিনকে জাতীয় ছুটি ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট নোবোয়া লিখেছেন, ‘যেসব খেলোয়াড় ও কোচ সমালোচনা, অপমান আর কঠিন সময়ের পরও ঘুরে দাঁড়িয়েছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ এনে দিয়েছেন, তাদের ধন্যবাদ। আগামীকাল ছুটি! ইকুয়েডর দীর্ঘজীবী হোক।’

ম্যাচের শুরুটা ছিল ইকুয়েডরের জন্য দুঃস্বপ্নের মতো। মাত্র দ্বিতীয় মিনিটে গোল করেন জার্মানির লেরয় সানে। তবে গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়। গোলের আগে আলেক্সান্ডার পাভলোভিচ ইকুয়েডরের মিডফিল্ডার পেদ্রো ভিতেকে উঁচু বুটে লাগিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ইকুয়েডর ফাউলের প্রতিবাদ করলেও রেফারি টোরি পেনসো গোল বহাল রাখেন এবং ভিএআরও হস্তক্ষেপ করেনি।

সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ইকুয়েডর। সাত মিনিটের মধ্যে ভিতে বল কেড়ে নেন। নিলসন আঙ্গুলো বক্সের বাইরে থেকে বাঁকানো শট নেন। বলটি পাভলোভিচের পায়ের ফাঁক দিয়ে জালে ঢোকে। এটি ছিল এই বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল এবং তাদের টুর্নামেন্টের ৪০তম শটে আসা প্রথম সাফল্য।

দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি পেনাল্টির দাবি তোলে। কাই হ্যাভার্টজ বক্সে পড়ে যান। কিন্তু ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বাতিল হয়। কারণ বিল্ড-আপে সানে নিজেই ফাউল করেছিলেন।

৬৪ মিনিটে মাঠে আসেন কেভিন রদ্রিগেজ। ৭৭ মিনিটে কর্নার থেকে তাঁর হেড ফ্লিক পেন এলাকার ভেতরে যায়। সবার আগে পৌঁছান গনজালো প্লাতা। তিনি পা বাড়িয়ে বলটি জালে ঠেলে দেন। ইকুয়েডরের বেঞ্চে রীতিমতো বিস্ফোরণ ঘটে।

এরপর ১০ মিনিটেরও বেশি সময় টিকে থাকতে হয়েছে। জার্মানি সমতার জন্য একের পর এক আক্রমণ করেছে। ইকুয়েডর রক্ষণ গুটিয়ে প্রতিটি বল ঠেকিয়েছে। শেষ বাঁশি বাজতেই মাঠে লুটিয়ে পড়েন ইকুয়েডরের খেলোয়াড়রা। গ্যালারিতে সমর্থকরা মেতে ওঠেন আনন্দে।

উল্লেখ্য, জার্মানি এই ম্যাচে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করে এসেছিল। ইকুয়েডর আগের দুই ম্যাচে একটিও গোল করতে পারেনি এবং গ্রুপ পর্ব থেকে বিদায়ের মুখে ছিল।

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

1

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

2

সাজেক ছাড়ছেন পর্যটকেরা, আবারও সড়ক অবরোধ

3

হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে বিপর্যয়

4

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

5

উত্তরায় শ্রমিকদের টানা ৩ দিনের আন্দোলন, মহাসড়ক অবরোধে স্থবির

6

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

7

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

8

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

9

নেতানিয়াহুকে সমর্থন দিচ্ছেন না জেডি ভ্যান্স

10

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

11

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

12

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

13

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

14

ট্রাম্পের বলরুম প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

15

হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টার পরিদর্শনে প্রধ

16

চতুর্থ মেয়াদে লুলার ৫ বড় চ্যালেঞ্জ

17

ড.ইউনুসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানম

18

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

19

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

20