ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইরানের পতাকা |সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতায় পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার দেশটির কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে ফ্যালকনার বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইতিবাচক বোঝাপড়া তৈরিতে পাকিস্তান গঠনমূলক ও দূরদর্শী ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে তিনি উল্লেখ করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে পাকিস্তান সরকারের কয়েকজন মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় সন্ত্রাসবাদ দমন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, পুলিশ প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব ক্ষেত্রে যৌথ উদ্যোগ বাড়ানোর আগ্রহও প্রকাশ করা হয়।

বৈঠকে মহসিন নাকভি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে কিছু সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। তিনি আফগান কর্তৃপক্ষকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় নাকভি যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সফরের অংশ হিসেবে ব্রিটিশ মন্ত্রী হামিশ ফ্যালকনার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের সঙ্গেও বৈঠক করেন। সেখানে বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি

1

হাফটাইম: কলম্বিয়া ১-০ ঘানা

2

ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

3

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

4

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

5

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

6

ফোনে কথা হয়েছে, মেসি আমাকে নিজের সই করা জার্সি পাঠাবে

7

মেসি মানে ম্যাজিক, মায়া, মোহ

8

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

9

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

10

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

11

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

12

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

13

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

14

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

15

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

16

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

17

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

18

৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাসের মাথায় মোনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20