অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত



জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ— এমন প্রশ্ন করাকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ— এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ সরকারের গত ছয় মাসের অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিনি সফল না ব্যর্থ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো প্রশ্ন নয়, বরং ‘পল্টনের বক্তব্য’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি— এমন নির্দিষ্ট উদাহরণ দিতে তিনি বিরোধী সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ উঠে আসার পর সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে উঠে প্রতিবাদ ও চিৎকার করতে থাকেন।

পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।’

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সব সময় তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এবং নিজেকে সংসদের শিক্ষক হিসেবে উপস্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তার ছাত্র হতে সংসদে আসিনি। তিনি শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। সেখানে যার ইচ্ছা ভর্তি হবে, শিখবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদের সৌন্দর্য ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সংসদের সৌন্দর্যের জন্য তাকে  ক্ষমা চাইতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

1

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

2

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

3

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

4

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

5

মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে চায়, ইংল্যান্ডের হুঙ্কার

6

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

7

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

8

জাতীয় সংসদে ১২টি বিল পাস

9

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

10

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

11

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

12

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

13

মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে ঢালা হয়

14

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

15

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

16

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

17

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

18

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

19

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াস

20