অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমুখি

ছবি: সংগৃহীত



 ২০২৬ বিশ্বকাপে হাইতি জাতীয় ফুটবল দল। সেবাস্টিয়ান মিগনের শিষ্যদের এই দলে অন্যতম ভরসার নাম ২৫ বছর বয়সী স্ট্রাইকার লুইসিয়াস ডিডসন। এই বিশ্বকাপের মঞ্চে আসার পেছনে তার জীবনের গল্পে জড়িয়ে আছে ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির নাম।

২০১০ সালের ১২ জানুয়ারি মাত্র ৯ বছর বয়সে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হন ডিডসন। ৭.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি। এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান ২ লাখেরও বেশি মানুষ এবং গৃহহীন হয়ে পড়েন লাখ লাখ অধিবাসী।

এই ঘটনার ঠিক ছয় মাস পর, হাইতির দুর্গতদের আশ্রয়শিবির এবং ইউনিসেফের মানবিক কার্যক্রম পরিদর্শনে যান তৎকালীন বার্সেলোনা তারকা ও ইউনিসেফের শুভেচ্ছাদূত লিওনেল মেসি। সেখানে মেসির সাথে দেখা করার সুযোগ পেয়েছিল ৯ বছরের ছোট্ট ছেলে ডিডসন। ১৬ বছর পর, সেই ছোট্ট ছেলেটিই আজ বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করছেন। আগামীকাল ভোরে ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবেন তারা।

১৯৭৪ সালের পর দীর্ঘ ৫২ বছর পর এটি হাইতির মাত্র দ্বিতীয় বিশ্বকাপ আসর। ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর সাথে 'গ্রুপ সি'-তে পড়েছে তারা। নকআউট বা শেষ ১৬-র টিকিট পেতে হলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ইতিবাচক ফলের কোনো বিকল্প নেই হাইতিয়ানদের সামনে।

বর্তমানে ২৫ বছর বয়সী এই উইঙ্গার ও স্ট্রাইকার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল এফসি ডালাসে খেলছেন। লিওনেল মেসিও বর্তমানে একই লিগের দল ইন্টার মায়ামিতে খেলছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

1

রোহিঙ্গা সংকটে সহায়তায় ইইউর ১ কোটি ৪০ লাখ ইউরোর নতুন অনুদা

2

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যু

3

সরকারি খরচ আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্

4

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

5

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

6

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

7

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

8

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

9

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

10

যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

11

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

12

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

13

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

14

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপুটে জয়

15

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

16

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

17

নুয়েনের লড়াই এখনো থামেনি

18

১২ বছর পর নকআউটে জার্মানি

19

ইরান আলোচনায় সপ্তাহের শেষেই অগ্রগতি হতে পারে : ট্রাম্প

20