ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলা ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও প্রায় ৭০০ জন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

এটি ভূমিকম্পের পর সরকারের পক্ষ থেকে প্রকাশিত প্রথম আনুষ্ঠানিক হতাহতের হিসাব। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, উপকূলীয় শহর লা গুয়াইরায় বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন। উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পরিস্থিতিকে “একটি গভীর মর্মান্তিক ঘটনা” হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস আরও সতর্ক করে বলেছে, দ্বিতীয় ভূমিকম্পটি আরও বেশি শক্তিশালী হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে। তাদের প্রাথমিক বিশ্লেষণে বড় ধরনের প্রাণহানির সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির মতে, ভবিষ্যতে শক্তিশালী আফটারশক হতে পারে, যা ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোর জন্য আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

এদিকে সরকার ও উদ্ধার সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি তৎপরতা জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘিওরে মাদকবিরোধী সমাবেশ, তরুণদের মাদক থেকে দূরে রাখার আহ্বান

1

পুলসিরাত পার হয়েও কেন থামতে হবে

2

মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে চায়, ইংল্যান্ডের হুঙ্কার

3

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

4

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

5

আইনজীবী তালিকাভুক্তিতে বয়সসীমা

6

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

7

নির্জনবাসের পর কেন শিক্ষকতায় ফিরেছিলেন ইমাম গাজালি

8

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

9

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

10

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

11

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

12

বিএনপিকে ঘিরে জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য

13

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

14

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

15

বিশ্বকাপে না খেলেও প্রায় ৯৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল

16

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

17

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

18

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

19

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

20