অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে ঘিরে জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য

আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ ১১ দলের, বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ নাকচ করেছে ১১ দলীয় ঐক্য। উল্টো বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে জয়ী হওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর লংমার্চ

ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ জানান, সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। ছয়টি পথসভার মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হবে।

তিনি আশা প্রকাশ করেন, লংমার্চ শান্তিপূর্ণ ও জনবান্ধব হবে।

সংবিধান সংশোধন নিয়ে সরকারের সমালোচনা

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হামিদুর রহমান আযাদ।

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

ব্রিফিংয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, মাদক সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

এ ছাড়া সরকারি নিয়োগ ও বদলিতে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

1

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

2

বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

3

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

4

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

5

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

6

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

7

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

8

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

9

জ্ঞানেশ কুমারকে নিয়ে মোদি সরকারের উভয় সংকট

10

আকাশের নীল রং কি চিরস্থায়ী

11

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

12

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

13

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

14

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

15

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

16

বসতি স্থাপন ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে ইউরোপের নতুন চাপ

17

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

18

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

19

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

20