অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের চলতি আসরে প্রথমবার অংশ নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের দেশের আত্মপরিচয় বদলে দিয়েছে কেপ ভার্দে। এমনকি অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে।

মাত্র সাড়ে ৫ লাখ মানুষের ছোট্ট আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে লিখেছে রূপকথার গল্প। শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় লড়াইয়ে হারলেও মাঠের অর্জনের পাশাপাশি বিশাল অঙ্কের অর্থও ঘরে তুলতে যাচ্ছে তারা। 

বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। এরপর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই জায়গা করে নেয় নকআউট পর্বে।

শেষ ৩২-এর ম্যাচে তাদের সামনে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাগজে-কলমে অসম লড়াই হলেও মাঠে সেটি মোটেও বোঝা যায়নি। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই সমতায় ফিরে আসে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১১১ মিনিটে আত্মঘাতী গোলের নির্মম ট্র্যাজেডিতে ৩-২ ব্যবধানে হেরে শেষ হয় তাদের অবিশ্বাস্য যাত্রা। তবে মাঠের গল্প শেষ হলেও অর্জনের খাতা এখনও খোলা। কারণ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে দেশটি।

চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ফিফা মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি বিতরণ করবে। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় যা প্রায় ১৫ শতাংশ বেশি। ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। এর সঙ্গে প্রস্তুতি, প্রশিক্ষণ, ভ্রমণ ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য দেওয়া হবে আরও ২.৫ মিলিয়ন ডলার।

ছোট ফুটবল দেশগুলোর জন্য রয়েছে বাড়তি সহায়তাও। কেপ ভার্দের মতো দেশগুলো যাতায়াত, টিকিট এবং বিভিন্ন সাংগঠনিক ব্যয়ের জন্য ১৬ মিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত আর্থিক সহায়তা পাবে। এর বাইরে রয়েছে নকআউট পর্বে ওঠার পুরস্কার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো যেখানে পাবে ৯ মিলিয়ন ডলার, সেখানে শেষ ৩২-এ উঠে বিদায় নেওয়া দলগুলো পাবে অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার।

ফলে কেপ ভার্দের প্রাপ্তির হিসাব দাঁড়াচ্ছে কমপক্ষে ২১ মিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৫০ কোটির টাকারও বেশি। এই অর্থ সরাসরি যাবে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের হাতে। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ফুটবল, কোচিং এবং দেশটির ফুটবল বিকাশে কীভাবে অর্থ ব্যয় করা হবে, সেই সিদ্ধান্ত নেবে ফেডারেশনই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বিক্ষোভ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার অভিযোগ, ‘যৌ/না/ঙ্

1

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

2

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

3

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নিয়োগ পরীক্ষা তদারকিতে প্রতিমন্ত্রী

4

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

5

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

6

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

7

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

8

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

9

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

10

বাংলাদেশের পথে ভারতের নতুন নদীবাণিজ্য

11

জিরা-আদা পানি: ওজন কমানোর ঘরোয়া উপায়

12

ভাইরাল সেই বিউটি রানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

13

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

14

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ, প্রাণ গেল ২৩ বছরের যুবকের

15

একই শিম, দুই দাম

16

দুর্গাপূজার মণ্ডপে পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা, জানালেন

17

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

18

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

19

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

20