ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |ফাইল ছবি

ভারতের বেঙ্গালুরু শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থলের প্রায় তিন কিলোমিটারের মধ্যে বিস্ফোরক জিলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কাগালিপুরা এলাকার একটি আশ্রমের পাশ থেকে এসব বিস্ফোরক পাওয়া যায়।

রোববার বেঙ্গালুরুতে মোদির একাধিক কর্মসূচি থাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী যে পথে অনুষ্ঠানস্থলে পৌঁছান সেই পথ নিয়মিতভাবে তল্লাশি করা হয়। সকালবেলার নিরাপত্তা পরীক্ষার সময় ফুটপাতের পাশে পড়ে থাকা দুটি জিলেটিন স্টিক দেখতে পান নিরাপত্তাকর্মীরা।

ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো ঝুঁকি এড়াতে সভাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ইতোমধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে স্থানীয় থানায় ফোন করে ওই ব্যক্তি এইচএএল এবং আর্ট অব লিভিং সেন্টারে বিস্ফোরণের আশঙ্কার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।

তদন্তের অংশ হিসেবে কোরামাঙ্গালায় অবস্থিত তার বাসা থেকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বিস্ফোরকগুলো সেখানে কীভাবে পৌঁছেছে এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কিনা।

ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরক সরবরাহ, পরিকল্পনা এবং সম্ভাব্য নাশকতার সব দিকই তদন্তের আওতায় আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

1

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

2

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

5

সোনালি মুরগির দাম হু হু করে বাড়ছে কেন?

6

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

7

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

8

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

9

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

12

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

13

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

14

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

15

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

16

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

17

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

18

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

19

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

20