অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

ছবি; সংগৃহীত


স্পেনের মাদ্রিদে ভ য়া বহ দা বানলে ক্ষ তি গ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আ গু নে বি ধ্ব স্ত সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনে বিশ্বকাপ থেকে পাওয়া ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা।

মেসির অনুদানের বিষয়টি জানিয়েছেন মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মেসিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। মাদ্রিদের মানুষ আশা করে, তাকে শিগগিরই আবার এখানে স্বাগত জানাতে পারব এবং তার প্রাপ্য করতালিতে তাকে সম্মান জানাতে পারব।'


খেলার মাঠে একের পর এক কীর্তি গড়ার পাশাপাশি মাঠের বাইরে নানামুখী মানবিক ও দাতব্য কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরেই প্রশংসিত লিওনেল মেসি। ২০০৭ সালে নিজের নামে প্রতিষ্ঠিত 'লিও মেসি ফাউন্ডেশন' এবং বিশ্বজুড়ে ইউনিসেফ (UNICEF)-এর শুভেচ্ছাদূত হিসেবে তিনি শিশুস্বাস্থ্য, শিক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন অসংখ্যবার।
স্বাস্থ্যসেবা ও বিশেষ করে শিশু ক্যান্সার প্রতিরোধে মেসির অবদান অন্যতম। স্পেনের বার্সেলোনায় ইউরোপের সবচেয়ে বড় শিশু ক্যা ন্সার চিকিৎসাকেন্দ্র (SJD Pediatric Cancer Center) নির্মাণে তিনি ও তাঁর ফাউন্ডেশন প্রধান আর্থিক পৃষ্ঠপোষকতা জোগায়। এছাড়া নিজের জন্মশহর আর্জেন্টিনার রোজারিও এবং বার্সেলোনার বিভিন্ন হাসপাতালে ক্যান্সার গবেষণা ও দুস্থ শিশুদের চিকিৎসার ব্যয়ভার তিনি নিয়মিত বহন করে আসছেন।

প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী মোকাবিলাতেও বরাবরের মতোই দ্রুত সাড়া দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। করোনাভাইরাস মহামারী শুরুর দিকে স্পেন ও আর্জেন্টিনার হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও ভেন্টিলেটর কেনার জন্য তিনি ১০ লাখ ইউরো অনুদান দেন। সম্প্রতি ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ ও পুনর্বাসনের জন্য তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৩.৫ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা পাঠানো হয়।
যু দ্ধবি ধ্বস্ত ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছেন মেসি। সিরিয়ার গৃহযু দ্ধে বা স্তুচ্যুত শত শত শিশুর পড়াশোনার জন্য অস্থায়ী শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণ তৈরিতে আর্থিক সহায়তা দিয়েছে তাঁর ফাউন্ডেশন। ক্রীড়াজগতের শীর্ষ তারকা হয়েও নীরবে-নিভৃতে সাধারণ ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রবণতা তাঁকে কেবল একজন মহান ফুটবলার নয়, এক অনন্য মানবিক ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

1

লুলার জয়ে চাপে ট্রাম্পের আঞ্চলিক আধিপত্য

2

দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

3

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

4

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

5

জোট নয়, স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে

6

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

7

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

8

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

9

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

10

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

11

মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার

12

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

13

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

14

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

15

বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

16

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

17

স্পেনের শিরোপার আড়ালে বিশ্বকাপে ঘটেছে আরও বড় ইতিহাস

18

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

19

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

20