অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

ছবি: সংগৃহীত


 
নাটকীয়তা আর রোমাঞ্চে ঠাসা শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এখন বিশ্বকাপে টিকে আছে আর মাত্র আট দল।এবার ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার কোয়ার্টার-ফাইনালিস্টদের তালিকায় ব্রাজিল কিংবা জার্মানির মতো পরাশক্তিই নেই।

বিশ্বকাপের ১৭টি আসরের মধ্যে ১০টিতেই কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তি একসঙ্গে টিকে ছিল। জার্মানি ১৯৩৮, ১৯৫০, ২০১৮ ও ২০২২ সালে এবং ব্রাজিল ১৯৩৪, ১৯৬৬ ও ১৯৯০ সালে কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল। কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে পৌঁছানোর আগেই দুই হেভিওয়েট দলের একসঙ্গে বিদায় নেওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি।

অন্যদিকে ১৯৩০, ১৯৫০, ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ সালের আসরগুলোতে কোয়ার্টার-ফাইনাল পর্ব ছিল না। কোয়ার্টার-ফাইনালে ওঠা আটটি দলের মধ্যে চারটিই অতীতে শিরোপা জিতেছে। আর্জেন্টিনা তিনবার (১৯৭৮, ১৯৮৬, ২০২২), ফ্রান্স দুবার (১৯৯৮, ২০১৮), ইংল্যান্ড একবার (১৯৬৬) এবং স্পেনও একবার(২০১০) শিরোপার স্বাদ পেয়েছে। বাকি চারটি দল এখনও তাদের প্রথম বিশ্বকাপ জয়ের অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে বেলজিয়াম ও মরক্কো এর আগে কখনও সেমি-ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি। সুইজারল্যান্ড সর্বশেষ ১৯৫৪ সালে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলেছিল। নরওয়ে এর আগে কখনও রাউন্ড অফ ১৬-এর গণ্ডি পার হতে পারেনি। তাই ২০২৬ সালের এই আসরে ২০১০ সালে স্পেনের শিরোপা জয়ের পর প্রথমবারের মতো কোনো নতুন দেশ বিশ্বসেরার মুকুট জিততে পারে।

আকর্ষণীয় বিষয় হলো অতীতের টুর্নামেন্টগুলোতে শেষ আট দলের মধ্যে বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনাল থেকে শিরোপা জয়ের হারে ইংল্যান্ডের অবস্থান সবচেয়ে খারাপ। ‘থ্রি লায়ন্স’রা প্রতিযোগিতার এই পর্যায়ে সবচেয়ে বেশিবার (১০ বার) অংশ নিয়েছে, কিন্তু মাত্র তিনটি ম্যাচে জয়লাভ করেছে। তাদের পরেই রয়েছে ফ্রান্স (নয়বার), আর্জেন্টিনা (আটবার), স্পেন (পাঁচবার) এবং বেলজিয়াম ও সুইজারল্যান্ড (তিনবার করে)। মরক্কোর জন্য এটি হবে তাদের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল।

আফ্রিকার একটি দল ছাড়া কোয়ার্টার-ফাইনালের তালিকায় রয়েছে একটি দক্ষিণ আমেরিকান দেশ এবং ছয়টি ইউরোপীয় দল। এটি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মতোই এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের চেয়ে একটি দল বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

1

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

2

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

3

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

4

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

5

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

6

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

7

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

8

কম খেলেও ওজন বাড়ে কেন

9

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

10

পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

11

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

12

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা

13

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক!সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বক

14

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

15

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

16

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

17

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

18

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

19

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

20