অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

ছবি: সংগৃহীত



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার পর এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। এর আগে গুলশান মডেল থানার ওসিকে সরানো হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে তাকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

এর আগে একই দিনে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে দাউদ হোসেনকে সংযুক্ত (ক্লোজড) করা হলো।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন সড়কে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। এ সময় দুজনকে হাতেনাতে গ্রেফতার ও পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সঞ্চয়পত্রে তিন মাস পরপর মুনাফা

1

উত্তরায় তাহসিফ সৌরির দাফন সম্পন্ন

2

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

3

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

4

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন

5

ঢাকা-সৌদি আরব রুটে ফ্লাইট শুরুর নতুন সময়সূচি

6

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

7

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

8

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

9

একটা সিংহ কখনো ভেড়ার মতামত কে গুরুত্ব বা পাত্তা দেয় না: ২০১

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

সীমান্ত নির্ধারণে চীনের চাপ মেনে নিচ্ছে ভারত

12

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

13

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

14

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

15

সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত মা-মেয়ে

16

বিয়ে না করলে কি জান্নাত পাওয়া যাবে না

17

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

18

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

19

ইফ হাসানের ফিফটিতে লড়াইয়ে বাংলাদেশ

20