অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফিরে নতুন করে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের ম্যাচ চলাকালে গ্যালারিতে না থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সংবাদমাধ্যম ও সমর্থকদের তোপের মুখে পড়েন ব্রাজিলীয় তারকা। তবে মাঠে ফিরেই যেন সব সমালোচনার কড়া জবাব দিলেন তিনি; জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেন এই ফরোয়ার্ড।

শনিবার(২৫ জুলাই) রাতে ব্রাজিলিয়ান সেরি ‘আ’-এর ম্যাচে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সান্তোস। দলের এমন কঠিন সময়ে একাদশে ফিরে শুরু থেকেই আলো ছড়ান ৩৪ বছর বয়সী নেইমার। ডি-বক্সের ভেতর সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দুর্দান্ত এক শটে প্রথম গোলটি করেন তিনি।

গোলের পরই দেখা যায় তার বহুল আলোচিত সেই উদ্‌যাপন। হাতে পোকার কার্ড খেলার ভঙ্গি করে সমালোচকদের স্পষ্ট বার্তা দেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

এর আগে কোপা সুদামেরিকানায় সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাকে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সেই সমালোচনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেছিলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। অনুশীলনে সদ্য ফেরায় ম্যাচে যাইনি। আর পরের দিন তো আমার ছুটিই ছিল। এখন কি আমি অনুশীলন করতে পারি, নাকি আপনারা সমালোচনা করতেই থাকবেন? নিজের কাজে মন দিন।’

শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে অবশ্য নেইমারের প্রথম গোলের পর ঘুরে দাঁড়ায় প্রতিপক্ষ। জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন নেইমার। নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে সান্তোসকে সমতায় ফেরান এবং এক পয়েন্ট এনে দেন।

বিশ্বকাপের ব্যর্থতা ও দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরাটা নেইমারের জন্য সহজ ছিল না। তবে প্রথম ম্যাচেই জোড়া গোল এবং নিজস্ব ভঙ্গিতে উদ্‌যাপন করে তিনি আবারও বুঝিয়ে দিলেন—বিতর্ক যাই হোক না কেন, ফুটবল মাঠে এখনো তিনি অনন্য।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

1

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

2

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

3

‘এটাই আর্জেন্টিনা, এই দল কখনো হাল ছাড়ে না’, রুদ্ধশ্বাস জয়ের

4

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

5

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না: ট্রাম্প

6

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

7

‘ফুটবল বেচাকেনার বস্তু নয়’, ফিফার পরিকল্পনায় বিশ্বকাপ বয়কটের

8

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

9

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

10

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

11

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

12

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

13

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

14

প্রতিপক্ষ হলেও মেসির ভক্ত, বিশেষ জার্সি উপহার দিচ্ছে কেপ ভা

15

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

16

ভেনেজুয়েলায় রহস্যময় রক্তিম আকাশ, ভূমিকম্পের পর কী ঘটছে?

17

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

18

মেয়েকে বাঁচিয়ে হাওরের পানিতে তলিয়ে গেলেন বাবা

19

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

20