ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সলামী আন্দোলনে অবসরের সুযোগ নেই: সেলিম উদ্দিন

বক্তব্য প্রদান করছেন মোহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলন এমন একটি দায়িত্ব যেখানে অবসর নেওয়ার সুযোগ নেই। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে জীবনের শেষ দিন পর্যন্ত সবাইকে কাজ করে যেতে হবে।

শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনোই সহজ ছিল না। অতীতের নবী-রাসূলগণও দ্বীনের দাওয়াত দিতে গিয়ে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কেও কাফেরদের নির্যাতনের কারণে মদিনায় হিজরত করতে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নির্যাতনের মুখোমুখি হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ শেষ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার দায়িত্ব থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, মানুষের তৈরি আইন দিয়ে প্রকৃত কল্যাণ সম্ভব নয়। কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে হবে। এজন্য নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইন। সঞ্চালনা করেন সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকার। এছাড়া বিভিন্ন থানা পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

এদিকে, আগের দিন বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর প্রচার-মিডিয়া বিভাগের উদ্যোগে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন। সভায় দলের বিভিন্ন নেতৃবৃন্দ ও মিডিয়া সেলের সদস্যরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

1

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

2

মেসি জাদুতে জর্ডানকে হারিয়ে সব ম্যাচ অপরাজিত থেকে গ্রুপসেরা

3

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

4

পৃথিবীটা এখনো মেসির, বিশ্বকাপও তার জাদুতে মুগ্ধ

5

ইরানের খার্গ দ্বীপের কাছে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

6

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

7

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

8

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

9

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

10

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

11

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

12

ঈদের আগে কমল স্বর্ণের দাম

13

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

14

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

15

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

16

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

17

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

18

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

19

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

20