অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

ছবি: সংগৃহীত



এবারের বিশ্বকাপের তরুণ প্রতিভাবান তারকা লামিন ইয়ামালের পায়েই চোখ স্পেন ভক্তদের। ফুটবল দুনিয়া চোখ রেখেছে তার ওপর। স্পেনকে ভাবা হচ্ছে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। দেশটির বিষ্ময় বালক ইয়ামালও মনে করেন, তারাই জিতবেন বিশ্বকাপ। এমনটিই জানিয়েছে গোল ডটকম।

টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিয়ে নিজের স্বপ্নের কথা জানতে চাওয়া হলে এই বার্সা তারকা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই (স্পেন) জিততে যাচ্ছি।’

১৮ বছর বয়সী ইয়ামাল যোগ করেন, ‘যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার মনে হয়েছে আমি জিতব। এটি এখনও আমার মাথায় আছে। মনে হচ্ছে আমিই বিশ্বকাপ জিততে যাচ্ছি।’

চলমান বিশ্বকাপে অদম্য গতিতে ছুটছে ফ্রান্স। সব ঠিক থাকলে সেমিফাইনালে দেখা হতে পারে ফ্রান্স ও স্পেনের। ইয়ামাল অবশ্য সেসব নিয়ে ভাবছেন না।

ফ্রান্সের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।’

যদিও ফ্রান্সকে সমীহ করেছেন ইয়ামাল— ‘অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় আছে। তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে আছে, এমনটা আমি ভাবি না।’

এবারের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম গোল করেন লামিন ইয়ামাল। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক অর্জন নিজের নামে যুক্ত করেন এই স্প্যানিয়ার্ড। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপে ম্যাচের প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে।

১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে গোল করে সেই রেকর্ড গড়েছিলেন পেলে। প্রায় ৬৮ বছর পর সেই রেকর্ডে এবার ভাগ বসালেন ১৮ বছর বয়সি ইয়ামাল। শুরুর একাদশে সেদিন সুযোগ পেয়েই গোল করে নিজের প্রতিভার জানান দিয়েছেন ইয়ামাল। এই পারফরম্যান্স তাকে বিশ্বকাপে নতুন করে আলোচনায় এনে দিয়েছে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে আরও শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

2

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

3

প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম

4

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

5

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

6

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

7

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

8

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

9

ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা ২০২৬

10

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

11

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

12

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

13

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

14

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

15

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

16

শর্তের ব্যাপারে অনড় ইরান

17

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

18

মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়

19

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

20