ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিকল্পনা

কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু |সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু এলাকায় যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৫ মে) টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি কোরবানির পশুর হাট ব্যবস্থাপনাতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গগামী যাত্রীদের অন্যতম প্রধান রুট হওয়ায় ঈদের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এই চাপ সামাল দিতে আগে থেকেই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় বাড়তি নজরদারি ও ব্যবস্থাপনা জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

1

মরুভূমিতে যাত্রার আগে উটকে লবণ খাওয়ানো হয় কেন

2

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

3

৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ

4

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

5

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

6

কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

7

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

8

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

9

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

10

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

11

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

12

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

13

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

14

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

15

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

16

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

17

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

18

নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো

19

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

20