অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের জরিমানা

ছবি: সংগৃহীত



প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিপাকে পড়েছেন এক যুবক। প্রেমিকার দেওয়া প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর ছাপে পুরো গাড়ি সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।

ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির বাইরের প্রায় পুরো অংশই লাল লিপস্টিকের অসংখ্য চুমুর ছাপে ঢাকা।

জানা গেছে, বিদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ট্রেন্ড দেখে আদিত্যের প্রেমিকা এমন কিছু করার পরিকল্পনা করেন। এরপর গাড়ির গায়ে লিপস্টিক দিয়ে একের পর এক চুমুর ছাপ দেন তিনি। পুরো গাড়িটি সাজাতে তার প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।

অভিনব সাজে গাড়িটি রাস্তায় বের হলে পথচারীদের নজর কাড়ে। পরে গাড়িটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দৃশ্যমান গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে সেটিকে শনাক্ত করে স্থানীয় ট্রাফিক পুলিশ।

পরে গোয়ালিয়রের থাটিপুর এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির মালিক আদিত্যকে জিজ্ঞাসাবাদের পর মোটরযান আইনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।

আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তার প্রেমিকা বিষয়টি করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। গাড়িতে এভাবে লিপস্টিকের ছাপ দেওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘন হতে পারে এটি তাদের জানা ছিল না বলেও জানান তিনি।

পুলিশের নির্দেশের পর আদিত্য গাড়ির গায়ে থাকা সব লিপস্টিকের দাগ পরিষ্কার করেন। গাড়িটি ধুয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ করে তিনি মুক্তি পান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রেমিকার ভালোবাসার এই ব্যতিক্রমী প্রকাশ যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি ট্রাফিক আইন ভঙ্গের কারণে জরিমানার বিষয়টিও কৌতূহল তৈরি করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

1

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

2

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

3

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

4

হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা

5

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

6

বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্টে নতুন আলোচনা

7

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

8

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

9

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

10

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

11

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

12

চাহিদার মাত্র ১৬% বিনামূল্যে লবণ পেয়েছে চামড়া সংরক্ষণে

13

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

14

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

15

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

16

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

17

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্

18

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

19

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

20