অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

ছবি: সংগৃহীত



২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। 

ফিফা ইতিহাসে প্রথমবারের মতো সুপার বোল-ধাঁচের হাফটাইম শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেজন্য সেই শোতে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এরইমধ্যে শাকিরা ও বার্না বয় তাদের চূড়ান্ত মহড়ার পর্দার আড়ালের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

তবে বিশ্বজুড়ে শাকিরার ভক্ত-সমর্থকরা সবসময়ই অপেক্ষায় থাকেন প্রিয় এই শিল্পীর নতুন পরিবেশনার জন্য। মঞ্চে তার উপস্থিতি, প্রাণবন্ত নাচ সব মিলিয়ে প্রতিটি লাইভ কনসার্টই হয়ে ওঠে স্মরণীয়। নতুন গান হোক কিংবা পুরোনো জনপ্রিয় হিট, প্রতিটি পরিবেশনাতেই দর্শকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো।


আগামীকাল রোববার ফাইনাল মহারণের আগে নিজেদের পরিবেশনা আরও নিখুঁত করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহড়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, 

‘রোববারের জন্য প্রস্তুতি নিচ্ছি! বিশ্বকাপ ফাইনালে দেখা হবে!

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের লড়াই নয়, টুর্নামেন্টের ইতিহাসেও একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রের সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো আয়োজন করা হবে।

জানা গেছে, এই আয়োজন বিরতির হাফ টাইমের ১৭ মিনিট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬ মিনিটে মঞ্চ প্রস্তত, আর বাকি ১১ মিনিট পরিবেশনা। এতে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা অংশ নেবেন। এরমধ্য দিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসরে বিনোদনের নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।


বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন কলম্বিয়ার তারকা শিল্পী শাকিরা ও নাইজেরিয়ার গায়ক বার্না বয়। গানটি বিশ্বজুড়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য সচেতনতা ও সমর্থন তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এছাড়াও হাফটাইম শোতে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকার পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন জাস্টিন বিবার, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের সঙ্গে যুক্তরাষ্ট্রের পিএস২২ কোরাস। পাশাপাশি শিক্ষা উদ্যোগকে তুলে ধরতে সেসামি স্ট্রিট ও দ্য মাপেটস-এর জনপ্রিয় চরিত্রগুলোর বিশেষ উপস্থিতিও থাকতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

1

মৃত্যুর ৩০ বছর পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি সালমান শাহর

2

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন শাবন

3

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

4

বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

5

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

6

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

7

বিশ্বকাপজুড়ে সবচেয়ে বেশি গুজবের শিকার মেসি ও আর্জেন্টিনা

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

10

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

11

স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

12

নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

13

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

14

আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

15

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

16

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

17

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

18

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

19

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

20