অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ

ছবি: সংগৃহীত




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড পেল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব পণ্য বাজার মূল্য দাঁড়ায় দুই কোটি সাত লাখ ২১ হাজার ৫৭০ টাকা।


 মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযানের দুই চালানে ঘোষিত মূল্য ছিল পাঁচ হাজার ৫০০ মার্কিন ডলার। অথচ পরীক্ষা ও মূল্যায়নের পর সম্মিলিত নির্ধারিত মূল্য দাঁড়ায় এক লাখ ৬৭ হাজার ৭৮৬ ডলার। যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় দুই কোটি সাত লাখ ২১ হাজার ৫৭০ টাকা। এছাড়া গাড়ির যন্ত্রাংশসহ অন্যান্য পণ্যও পাওয়া গেছে।

চালান দুটির আমদানিকারক সরদার গ্লোবাল ট্রেড এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ফাহিম ফাইভ স্টার লিমিটেড।

প্রথম চালানটিতে ঘোষিত মূল্য তিন হাজার ৫০০ মার্কিন ডলার। কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত নির্ধারিত মূল্য দাঁড়ায় এক লাখ তিন হাজার ৩২৭ ডলার। যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় এক কোটি ২৭ লাখ ৮৫ গাহার ৫৮৪ টাকা। পরীক্ষায় এ চালানে ৫৪৩টি এইচপি কোর আই-৫ ল্যাপটপ, ১৮৭টি এইচপি কোর আই-৩ ল্যাপটপ এবং মিনি পিসি হিসেবে ঘোষিত কিন্তু পরীক্ষায় পাওয়া আরও ১০টি এইচপি কোর আই-৫ ল্যাপটপ পাওয়া যায়। এছাড়া পাওয়া গেল ৫৫টি ট্যাব ও ৫টি আইপ্যাড। সংশ্লিষ্ট ঘোষণার বিপরীতে ৪৩টি অতিরিক্ত ল্যাপটপ পাওয়ার গিয়েছে।

দ্বিতীয় চালানটির ঘোষিত মূল্য দুই হাজার মার্কিন ডলার। পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত নির্ধারিত মূল্য দাঁড়ায় ৬৪ হাজার ২৫৯ ডলার। যা দেশিয় মুদ্রায় দাঁড়ায় ৭৯ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকা। পরীক্ষায় এ চালানে ৪৬টি কোর আই-৩ ল্যাপটপ ও ৩৮১টি কোর আই-৫ ল্যাপটপ পাওয়া গেল। পাশাপাশি ৩৫টি ট্যাব ও ৫টি আইপ্যাড পাওয়া গেল। ঘোষিত ল্যাপটপের তুলনায় ৩৯টি অতিরিক্ত ল্যাপটপ পাওয়া গেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

1

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

2

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

3

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

4

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

5

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

6

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং

7

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

8

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

9

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

10

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

11

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

12

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

13

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

14

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

15

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

16

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

17

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

18

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

19

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

20