ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

সংগৃহীত ছবি

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অভিনেত্রী শবনম বুবলী জানিয়েছেন, গত ১১ মে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। সুখবরটি তিনি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে বুবলী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের পরিবারে নতুন সদস্য হিসেবে এসেছে এক কন্যাসন্তান। তিনি সবার কাছে নবজাতকের জন্য দোয়া কামনা করেন এবং ভালোবাসা ও শুভকামনা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টের সঙ্গে শেয়ার করা একটি ছবিতে শিশুটির নাম শার্লিন খান বলেও উল্লেখ করা হয়।

এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার বিষয় ছিল। যদিও সে সময় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। গত কয়েক মাস ধরে অভিনয় ও গণমাধ্যমের কার্যক্রম থেকেও অনেকটাই দূরে ছিলেন তিনি, যা গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

উল্লেখ্য, শাকিব খান ও শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে ও ছেলে শেহজাদ খান বীর-এর বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেন। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে।

নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের আনন্দের এই খবর ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে গেছে তাদের পোস্টের মন্তব্যের ঘর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

1

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

2

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

3

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

4

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

5

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

6

প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখলে বাড়বে উৎপাদন: মৎস্যমন্ত্রী

7

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

8

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

9

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

10

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে

11

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

12

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

13

দাম বাড়ল সয়াবিন তেলের

14

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রো

15

হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্র

16

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

17

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

18

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩; বিদ্যুৎ অবকাঠামোর ৩০ স

19

তিন মাস পর খুলেছে সুন্দরবন, পর্যটকদের জন্য ১২ জরুরি পরামর্শ

20