অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে শিক্ষক পরিবার হত্যা : গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা ডিবি হেফাজতে

ছবি: সংগৃহীত



রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার সনাতন চক্রব্রর্তী বলেন, ‘বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।’

এর আগে ২২ আগস্ট রাতে ওই বাসা থেকে গণপতি (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

চারজনকে হত্যার এ ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

রাতেই তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

1

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

2

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

3

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

4

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

5

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

6

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইরান-ওমানের

7

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

8

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

9

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

10

গণভোটের রায় কার্যকর করার আহ্বান জামায়াত আমিরের

11

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

12

রামিসা হত্যাকাণ্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন

13

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

14

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

15

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

16

মুটিয়ে যাবে বিশ্বের ৫০ কোটির বেশি শিশু

17

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

18

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

19

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

20