অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের মধ্যে রয়েছে ১২টি ভারতীয় গরু ও একটি মোটরসাইকেল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ইসলামপুর ধরলা ব্রিজ এলাকায় মোটরসাইকেল আটক

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যাটালিয়নের ধবলসূতি বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভারতীয় মোটরসাইকেল আটক করা হয়।

পাটগ্রাম রাবার ড্রাম এলাকায় ১২ গরু জব্দ

একই সময়ে তিস্তা ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে পাটগ্রাম রাবার ড্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করা হয়।

বিজিবি জানায়, আটক মোটরসাইকেল ও গরুর মোট সিজার মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।

সীমান্তে নজরদারি জোরদার

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

1

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ

2

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

4

ইরানকে একঘরে করতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক

5

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

6

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

7

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

8

আবু সাঈদ হত্যা মামলার আসামিরা ট্রাইব্যুনালে, সরাসরি সম্প্রচা

9

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

10

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

11

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে হামলা

12

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

13

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

14

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

15

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

16

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

17

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

18

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

19

কেপ ভার্দে বেশ শক্তিশালী দল, শক্ত প্রতিদ্বন্দ্বী: স্কালোনি

20