অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক সত্যতা পাওয়ায় এই অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে।

অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন চারজন কর্মকর্তার নামে চারজন কর্মকর্তা থেকে একটি অনুসন্ধান টিম গঠন করেছে। একজন উপপরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ উপসচিব।

দুদক কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ পদোন্নতি এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পোস্টিং বা পদায়নের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। 

আকতারুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগে অনুসন্ধান করা হচ্ছে সেগুলো হলো-  ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল এবং পদায়ন করে ৭৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তারা পদোন্নতিতে দেড় কোটি টাকার দুর্নীতি এবং পদোন্নতির প্রাপ্তদের পছন্দের জায়গায় পদায়ন মোট দুই কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

1

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

2

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

পরিচ্ছন্নতাকর্মীদের ঝুঁকি ভাতা ৪ লাখ, চুক্তি ৪২০ হাসপাতালে

5

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে ব্যর্থতা স্বীকার সরকারের, মোতায়েন হচ

6

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

7

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

8

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

9

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

10

ফল মানছেন না ফ্লাভিও বলসোনারো

11

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

12

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

13

হাল্যান্ডের আবেগঘন বার্তা

14

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

17

ঢাকার আবহাওয়ায় মেঘের আভাস, তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর

18

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

19

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

20