ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী |সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের ফলাফল এবার বিশেষভাবে নজর কাড়ল। পূর্ব বর্ধমান জেলার এই গুরুত্বপূর্ণ আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী-কে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা।

সোমবার (৪ মে) বিকেলে পাওয়া তথ্য অনুযায়ী, সৈকত পাঁজা প্রায় ১৪ হাজার ৭৯৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। ফলাফল স্পষ্ট হওয়ার আগেই পরাজয়ের আভাস পেয়ে গণনাকেন্দ্র ত্যাগ করেন বিদায়ী গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ।

মন্তেশ্বর কেন্দ্রের রাজনৈতিক ইতিহাসও বেশ তাৎপর্যপূর্ণ। এই আসনে আগে বিধায়ক ছিলেন সৈকত পাঁজার বাবা, সজল পাঁজা। ২০১৬ সালে তৃণমূলের হয়ে প্রথমবারের মতো জয়ী হন তিনি। পরবর্তীতে তাঁর আকস্মিক মৃত্যুর কারণে উপনির্বাচনে প্রার্থী করা হয় তাঁর ছেলে সৈকতকে, এবং তখনও তৃণমূলের টিকিটে বড় জয় পান তিনি।

তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। সৈকত পাঁজা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই সিদ্ধান্তই এবার ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জয়ের পর প্রতিক্রিয়ায় সৈকত পাঁজা বলেন, “মন্তেশ্বরে গ্রন্থাগার মন্ত্রীকে হারাতে পেরে আমি আনন্দিত। আজকের দিনটা আমার এবং এলাকার মানুষের জন্য বিশেষ। আমি মন্তেশ্বরের জনগণের কাছে কৃতজ্ঞ।”

এই ফলাফল শুধু একটি আসনের জয়-পরাজয় নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত বলেও মনে করছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

1

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

2

বদনজর থেকে বাঁচতে যে দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন রাসুল (সা.)

3

শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে শেষ ষোলোয় মরক্

4

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

7

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

8

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

9

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

10

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পর অতিরিক্ত সহায়তা চাইল বাং

11

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

12

ওমরাহ পালনে মক্কায় অভিনেত্রী ভাবনা

13

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

14

ঢাকা মেডিক্যালে ভুয়া চিকিৎসক আটক, পরিচয় দিয়েছিলেন সোহরাওয়ার্

15

সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

16

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

17

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

18

এবার মেসি ম্যাজিকে বশে এল ঘানার সেই তান্ত্রিক, ডাকলেন ‘ভাই’

19

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

20