অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, আমি পরিষ্কার করে দিই’

ছবি: সংগৃহীত



কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করি। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব—আপনি কেন পারলেন না?’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রীর এমন বক্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের সার্বিক পরিবেশ, শৌচাগার ও অন্যান্য অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। গত ১ সেপ্টেম্বর হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে বলেন, ‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব।’

তিনি আরও বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’ পরে হাসপাতালের শৌচাগারগুলোর পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ভিডিওতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব, বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’

শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতাই নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।

জানতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহজাহান বলেন, বর্তমানে হাসপাতালে ১১৭টি বাথরুম সচল আছে এবং ৩০টি ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন আগামী ১৫ দিনের মধ্যে বাথরুগুলো ব্যবহারের উপযোগী করে দেবেন।

তার ভাষ্য, আজ (বৃহস্পতিবার) ১ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি আছে। এসব রোগীর সাথে তাদের একাধিক স্বজনও রয়েছে। এ অবস্থায় এ হাসপাতালে জনবল সংকট রয়েছে। এর মধ্যে পরিচ্ছন্নকর্মীর ১৬৫ পদের মধ্যে ১০২টি পদ খালি রয়েছে। তাই জনবল সংকটের মধ্যে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

1

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

2

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

3

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

4

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

5

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

6

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার, বললেন ক্রীড়

7

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

8

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

9

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

10

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্যচুক্তি নিয়ে বিতর্ক ও সরকারের অব

11

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

12

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

13

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

14

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

15

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

16

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স

17

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

18

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

19

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

20