অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত



অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। গতকাল ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলা চালায় বিতাড়িত ও আওয়ামী লীগের কর্মীরা।

তিনি বলেন, এ বিষয়ে আজ সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। নির্দেশনা দিয়েছি, যেন ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়।

হুমায়ুন কবির বলেন,  আজ বিকেলে স্থানীয় পুলিশ এই ঘটনার ব্যাপারে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাঁধন পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বাংলাদেশ দূতাবাস অত্যন্ত জোরালোভাবে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

1

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

2

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

3

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

4

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

5

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

6

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

7

ভারতীয়দের নিয়ে অপপ্রচারে কঠোর সিঙ্গাপুর

8

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

9

খরচের চাপে দিশেহারা মানুষ

10

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

11

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

12

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

13

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা ক্ষতিগ

14

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

15

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

16

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না : এ্যানি

17

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

18

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

19

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

20