অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

ছবি: সংগৃহীত



প্রবল ইচ্ছাশক্তি আর সন্তানের ভবিষ্যতের প্রতি অদম্য মায়ের কাছে হেরে গেছে দারিদ্র্য ও প্রতিকূলতা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে ও খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা।

অবিশ্বাস্য এই কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ শিরোনামে এক ম্যারাথনের আয়োজন করা হয়। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

আর সবার মতোই সাধারণ একটি শাড়ি ও পায়ে চপ্পল গলিয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন রমাবাই।

কিন্তু বাঁশি বাজার পরপরই বদলে যায় পুরো দৃশ্যপট।
দৌড় শুরুর কিছু দূর যেতেই বাধে বিপত্তি, অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল তার সামান্য চপ্পল জোড়া। গতি কমে যাচ্ছে দেখে একমুহূর্ত দেরি না করে চপ্পল দুটি হাতে তুলে নেন তিনি। পাথর আর রুক্ষ রাস্তায় খালি পায়েই শুরু করেন স্বপ্নের দৌড়।

পায়ের নিচে তীক্ষ্ণ পাথর আর ব্যথার তোয়াক্কা না করে একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন রমাবাই।

৪৭ বছর বয়সী এই নারীর অদম্য দৌড় ও জয় দেখে উপস্থিত দর্শক ও আয়োজকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। খালি পায়ে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি পুরোটাই মেয়ের পড়াশোনার খরচে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন রমাবাই।
 
 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকো

1

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

2

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

3

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

4

সরকারকে চাপে ফেলতে রাজপথে নামার প্রস্তুতিতে বিরোধী জোট

5

ম্যারাডোনা, পেলে এবং মেসির টেবিলে রোনালদোর কোনো আসন নেই

6

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

7

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

8

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

9

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

10

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

11

চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ আংটি উপহারের ঘোষণা ফিফার

12

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

13

লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

14

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

15

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

16

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

17

প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম

18

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

19

ফিলিস্তিন ইস্যু নিয়ে বিশ্বকাপে আলোচনায় ইরান

20