অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আব্বাস আরাগচি

ছবি: সংগৃহীত



মধ্যপ্রাচ্যের টেকসই নিরাপত্তা এই অঞ্চলের বাইরের কোনো শক্তির মাধ্যমে নির্ধারিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরাগচি বলেন, বড় শক্তির স্বার্থে আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হলে আইনের শাসন নিয়ে কথা বলার সুযোগ থাকে না। 

তিনি বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো যদি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হওয়াই স্বাভাবিক।

বর্তমান বিশ্বে বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলেও মন্তব্য করেন আরাগচি। তিনি বলেন, প্রতিটি যুদ্ধের মূল্য যুদ্ধক্ষেত্রের বাইরেও বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। যুদ্ধের খরচ করদাতাদের বহন করতে হলেও সবচেয়ে ভারী মূল্য দিতে হয় সাধারণ মানুষকে জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার বিনিময়ে।

আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংলাপ, আস্থা তৈরি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই টেকসই নিরাপত্তা অর্জন করা সম্ভব। বিদেশি শক্তির সামরিক উপস্থিতি কিংবা তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার মাধ্যমে এ অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

1

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

2

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

3

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি, যা ঘটেছিল

4

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

5

জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, অবিশ্বাস্য ড্র আফগানিস

6

মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে ৩ টুকরো হলো যে ৩ কারণে

7

নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা

8

কলম্বিয়ায় সিনেটরের গাড়িবহরে গুলিবর্ষণ

9

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম উনি একজন ওস্তাদ : পরীমণি

10

যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

11

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

12

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

13

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

14

আলোচিত সেই রেফারি ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন

15

তৃতীয় স্তরে নামল হামজার ক্লাব

16

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

17

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে জাতীয় ছুটি ঘোষণা

18

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

19

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

20