অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এল-সাইয়েদের বিরুদ্ধে আইপ্যাকের ৩৯০ লাখ ডলার ব্যয়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের বিরোধিতায় ৩ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করেছে ইসরাইলপন্থী লবি সংগঠন আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক)। এমন দাবি করেছেন স্বতন্ত্র মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তাঁর মতে, এই অর্থের পরিমাণ অবিশ্বাস্য।

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণের দিন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স এ তথ্য তুলে ধরেন। মিশিগানের সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স।

মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবদুল এল-সাইয়েদ পেশায় একজন চিকিৎসক। ইসরাইলের বিভিন্ন নীতির, বিশেষ করে গাজা উপত্যকায় দেশটির সামরিক অভিযানের কঠোর সমালোচক তিনি। একই সঙ্গে ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিও জানিয়েছেন। তাঁর প্রতি সমর্থন রয়েছে বার্নি স্যান্ডার্সসহ কয়েকজন প্রগতিশীল রাজনীতিকের।

স্যান্ডার্সের মন্তব্য, ‘ওদের হাতে টাকা আছে, আমাদের পাশে আছে জনগণ’

মিডলইস্ট মনিটরের বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্যান্ডার্স তাঁর পোস্টে দাবি করেন, ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে আবদুল এল-সাইয়েদের বিরোধিতায় আইপ্যাক ৩ কোটি ডলার ব্যয় করেছে। পরবর্তী সময়ে সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিতে আরও ৯০ লাখ ডলার খরচ করেছে সংগঠনটি।

স্যান্ডার্স আরও জানান, আইপ্যাকের এই অর্থ ব্যয়ের বিপরীতে সাধারণ মার্কিন নাগরিকেরা এল-সাইয়েদের নির্বাচনী প্রচারে ১ কোটি ২০ লাখ ডলার অনুদান দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের হাতে টাকা আছে, আমাদের পাশে আছে জনগণ। চলুন, জয় ছিনিয়ে আনি।’

মিশিগানের সিনেট আসনটি ঘিরে এবারের নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ আলোচিত। গত আগস্টে ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে দলীয় মনোনয়ন পান এল-সাইয়েদ। ওই নির্বাচনে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য হেইলি স্টিভেন্সকে পরাজিত করেন। স্টিভেন্স ইসরাইলপন্থী বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উল্লেখযোগ্য অর্থসহায়তা পেয়েছিলেন।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে স্টিভেন্সকে সমর্থন এবং এল-সাইয়েদের বিরোধিতায় আইপ্যাকের স্বতন্ত্র রাজনৈতিক তহবিল সংগ্রহকারী কমিটি ৩ কোটি ডলারের বেশি ব্যয় করে। পরে সাধারণ নির্বাচনে মাইক রজার্সকে সমর্থন দেওয়া একটি রাজনৈতিক গোষ্ঠীকে প্রায় ৯০ লাখ ডলার দেয় সংগঠনটি।

তবে এসব প্রচারণা ও অর্থ ব্যয়ের পরও শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হয়েছেন আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই মেহরদাদ কেতাবচি, ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

1

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

2

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

3

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

4

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

5

চার দিনের রিমান্ড শেষে ফের তিন দিনের রিমান্ডে দীপ

6

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

7

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিবাহবিচ্ছেদ

8

হরমুজে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনা, নিরাপদ পাইলটরা

9

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

10

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

11

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

12

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

13

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

14

অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন খামেনি

15

বাংলাদেশের পথে ভারতের নতুন নদীবাণিজ্য

16

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

17

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

18

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকা

19

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

20