অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে অগ্রগতি জানালেন ট্রাম্প-পুতিন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাদের বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। তবে এখনো কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। ট্রাম্প আরও বলেন, ‘পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি ‘শেষ পর্যন্ত’ তাদের ওপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে।

চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ব্যাপক অগ্রগতি হয়েছে। কিন্তু আমরা তা সেখানে পেলাম না।’

যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনিও ‘আন্তরিকভাবে আগ্রহী’। এই যুদ্ধকে ‘ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের ‘মূল কারণগুলো’ নিরসন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

1

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

2

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

3

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

4

মেসির জোড়া গোলে মায়ামির জয়

5

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

6

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

7

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

8

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

9

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

10

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

11

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

12

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

13

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

14

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

15

অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের হার্টের ঝুঁকির কারণ

16

রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শিশুসহ নিহত ৩

17

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

18

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

19

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

20