ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

বেনাপোল স্থলবন্দরে আমদানি–রপ্তানি

ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন ছাড়া প্রতিদিন দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের জারি করা নির্দেশনা অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে। ইতোমধ্যে এ সংক্রান্ত আদেশ সব কাস্টমস কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স ও শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ঈদুল ফিতরের সময়ও ঈদের দিন ছাড়া কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল। তবে তখন আমদানি-রপ্তানি কার্যক্রম তুলনামূলকভাবে সীমিত ছিল বলে জানা গেছে।

এনবিআর জানিয়েছে, ঈদের ছুটিতেও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ধরনের সিদ্ধান্ত প্রতি বছরই গ্রহণ করা হয়ে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

1

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি দাবি

2

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

3

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

4

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

5

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

6

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

7

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

8

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদা

9

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৬

10

ব্রাজিল-হাইতি ম্যাচে কে জিতবে? জানালো হাঙর

11

যুবরাজ সালমানের অনুরোধে ট্রাম্পের ‘না’

12

থাকার কথা কারাগারে, হাসপাতালে প্রেমিকার সঙ্গে ধরা সরকারি কর্

13

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

14

ঘুষ ছাড়া সেবা মেলে না!

15

মরিয়ম নওয়াজের মেয়ের বিয়ে, যে বন্ধুত্বে জুড়েছিল দুই পরিবার

16

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

17

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

18

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

19

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

20