ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

ছবি : সংগৃহীত

৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিল উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বিল উত্থাপনের অনুমতি দেন। কোন দফাওয়ারি সংশোধনী না থাকায় আলোচনার সুযোগ না থাকায় বিলটি সরাসরি পাস করা হয়।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বিলের একটি নকল কপি তারা মাত্র হাতে পেয়েছেন, তাই পূর্ণ অধ্যয়নের সুযোগ পাননি। তবে স্পিকার জানিয়েছেন, বিলের এই পর্যায়ে আর আপত্তি তুলার সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিলটি মূলত গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার উদ্দেশ্যে। আগে থাকা সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে বর্তমান প্রস্তাব আনা হয়েছে। আইনের আওতায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং সংশোধিত বিধান অনুযায়ী দলটির নেতাকর্মীদের বিচারও করা যাবে।

২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি হয়েছিল, তা সংশোধিত আকারে সংসদে পাশ হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সংসদে অধ্যাদেশ আইন আকারে পাশ হলে আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিষিদ্ধ নয়, দলের সমস্ত নেতাকর্মীও বিচারাধীন হবে। এটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

1

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

2

জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

3

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

4

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

5

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

6

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

9

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

10

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

11

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

12

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

13

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

14

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

15

শুভেন্দুর শপথের দিনেই কর্মসূচি মমতার

16

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

17

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

18

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

19

কক্সবাজারের টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

20