ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রুবেল হোসেনকে বিদায়ী বিশেষ সম্মাননা দিল বিসিবি

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেয়া রুবেল হোসেনকে সম্মাননা দিয়েছে বিসিবি। সংগৃহীত ছবি

বাংলাদেশের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাকে বিশেষ সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

ম্যাচ শুরুর আগে গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সদস্যরা একত্রিত হন। সেখানে রুবেলের হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ ক্রেস্ট এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান সংবলিত তিনটি ফরম্যাটের স্মারক জার্সি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এডহক কমিটির সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু এবং সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

সম্মাননা গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে রুবেল হোসেন তার বাবা-মাকে স্মরণ করেন। তিনি বলেন, তার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তাদের, যাদের তিনি আজ গভীরভাবে মিস করছেন।

অনুষ্ঠান শেষে তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে মাঠের উইকেটের কাছে কিছু সময় কাটান, যেখানে তিনি নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের নানা স্মৃতি মনে করেন।

অবসরের পর এমন সম্মাননা পাওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুবেল। তিনি বলেন, অবসরের ঘোষণা দেওয়ার পর বিসিবি সভাপতি তাকে ফোন করে সম্মাননা দেওয়ার ইচ্ছার কথা জানান, যা তার জন্য অত্যন্ত গর্বের ছিল।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুবেল হোসেন উঠে আসেন পেসার হান্ট কর্মসূচির মাধ্যমে। কোচ সারোয়ার ইমরানের হাত ধরে তার ক্রিকেট যাত্রা শুরু হয়, যার প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

ক্যারিয়ারে ২৭টি টেস্টে ৩৬ উইকেট, ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

1

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

2

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

3

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

4

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

5

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর

6

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

7

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

8

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

9

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

10

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

11

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

12

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

13

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

14

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

15

বিদ্যুতের দাম কমায় কমল স্পেনের মূল্যস্ফীতি

16

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

17

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

18

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

19

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

20