ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

প্রতীকী ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে দলটি জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, কনকচাঁপার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিজভী আরও জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রায় ১ হাজার ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং এর মধ্যে প্রায় ৩০০টি জমা পড়েছে। তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা অবদান রেখেছেন এবং দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া, ত্যাগ, শিক্ষাগত যোগ্যতা এবং সাংগঠনিক অবদানের ভিত্তিতে যোগ্য নারী প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও জানান, গুণী ও সংস্কৃতিকর্মীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

1

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

2

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

3

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

4

ইরান যুদ্ধ ও সময়সীমার চাপে ট্রাম্প

5

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

6

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

7

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

8

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

9

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

10

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

13

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

14

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

15

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি

16

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

17

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

18

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

19

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

20