ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

সারাদেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৯ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ১৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জনের দেহে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন রোগী।

যদিও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে চলতি সময়ের সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৩৮ জন। অন্যদিকে, একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

1

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

2

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

3

তরমুজের খোসা-বীজেও মিলবে উপকার

4

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা ক্ষতিগ

5

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

6

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

7

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

8

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

9

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

10

এইচএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

11

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

12

ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

13

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

14

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

15

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপুটে জয়

16

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

17

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

18

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

19

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

20