ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

ফাইল ছবি

পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেন, যিনি বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে আছেন—তাকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে কামরুল হাসান মাহমুদকে এসবি, তোফায়েল আহমেদকে আরপিএমপি, সুফিয়ান আহমেদকে ডিএমপি এবং মুহাম্মদ বাছির উদ্দিনকে সিআইডিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মোহাম্মদ মনিরুজ্জামান, হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মাহবুবুল করিম, আল মামুন এবং মোহা. আসাদুজ্জামানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে তাদের নিজ নিজ ইউনিট বা নতুন দপ্তরে অতিরিক্ত ডিআইজি বা সমমানের পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদের মধ্যে ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হায়াতুন নবী, আবদুল্লাহ আল-মামুন, আফরোজা পারভীন এবং তোফায়েল আহমেদ মিয়াকেও বিভিন্ন ইউনিটে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ ধরনের রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

1

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৮

4

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

5

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

6

মা যখন বাবার দায়িত্বে

7

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

8

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

9

পার্থকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

10

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

11

আমি খুবই সৌভাগ্যবান : সাবিলা নূর

12

ক্যারিয়ারে সাফল্য নাকি ব্যক্তিগত সময়—কোনটি বেশি জরুরি?

13

কিছু সমীকরণ মিললেই নকআউটে খেলতে পারবে ইরান

14

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

15

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

16

কথা কম বলে জবাবটা মাঠেই দিতে ভালোবাসি:রোমেরো

17

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

18

৫ দিন অনশনের পর বিয়ে, ৩ মাসের মাথায় মোনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্

19

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

20