ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |সংগৃহীত

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সোমবার (২৫ মে) লারাক দ্বীপের দক্ষিণে একটি ইরানি নৌযানে মার্কিন ও ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হামলার ঘটনায় আরও হতাহতের আশঙ্কা থাকলেও তাৎক্ষণিকভাবে মোট ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি এই হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও নিকটবর্তী বন্দর নগরী বন্দর আব্বাসে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু

1

তিনটি ছেঁড়া পাতা ও এক জাদুকরি সোনালি কলম: মেসির বিদায়ের নেপথ

2

১২ দিনেই বিশ্বকাপের টিকিটের জন্য দেড় কোটি আবেদন, যেভাবে করবে

3

বিশ্বকাপের মাঝেই মেসির সিনেমার টিজার প্রকাশ, মুক্তি যেদিন

4

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা উত্তর কোরিয়ার, বাড়ছে নৌ-সামরি

5

মেসির বিদায়ের পর অবসরের ইঙ্গিত পারেদেসের

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

7

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

8

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

9

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

10

নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া

11

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

12

এল ক্লাসিকোয় ইয়ামাল-এমবাপ্পে দ্বৈরথ

13

হাফিজুল হত্যা মামলা: দীপু মনিকে কারাগারে পাঠানোর আদেশ

14

ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

15

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

16

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

17

নিউজিল্যান্ডকে হারাতে না পেরে ড্র করল ইরান

18

একই শিম, দুই দাম

19

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দা

20