অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে পরিসংখ্যানেও আধিপত্য আর্জেন্টিনার

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দারুণ ছন্দে এগোচ্ছে আর্জেন্টিনা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পরিসংখ্যানেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালের আগে গোল, সফল পাস এবং পাসিং নির্ভুলতার মতো গুরুত্বপূর্ণ সূচকে টুর্নামেন্টের সেরা দলগুলোর একটি লিওনেল স্কালোনির শিষ্যরা।

এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা করেছে ১৪ গোল। এই তালিকায় ১৬ গোল নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। তবে আর্জেন্টিনার ১৪ গোলের মধ্যে অধিনায়ক লিওনেল মেসির সরাসরি অবদান ৮টি, যা টুর্নামেন্টে যেকোনো ফুটবলারের চেয়ে বেশি। ফলে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আক্রমণের পাশাপাশি বলের নিয়ন্ত্রণেও দুর্দান্ত কার্যকর আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে দলটি সফলভাবে ৩ হাজার ৪৪৬টি পাস সম্পন্ন করেছে, যা সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন (৩ হাজার ৩৮২) এবং তৃতীয় মরক্কো (৩ হাজার ১২৬)।

শুধু পাসের সংখ্যাতেই নয়, পাসিং নির্ভুলতার দিক থেকেও শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা ও স্পেন দুই দলেরই পাস সফলতার হার ৯১ শতাংশ। ৮৯ শতাংশ সফলতা নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মরক্কো।

পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনার শক্তি শুধু আক্রমণেই সীমাবদ্ধ নয়। প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, মাঝমাঠে আধিপত্য এবং নিখুঁত পাসিংয়ের সমন্বয়ে তারা টুর্নামেন্টের সবচেয়ে পরিপূর্ণ দলগুলোর একটিতে পরিণত হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন যিনি

1

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

2

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের ঘোষণা

3

সরকার জনমুখী প্রশাসন চায়: প্রধানমন্ত্রী

4

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

5

মেসিকে অনেক ভালোবাসি: আবেগাপ্লুত স্কালোনি

6

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপুটে জয়

7

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

8

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

9

সিলেটে প্রধানমন্ত্রীর সফর

10

হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

11

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

12

স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

13

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

14

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

15

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

16

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

17

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

18

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

19

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে জাতীয় ছুটি ঘোষণা

20