ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, দূষণ বা অনুপযুক্ত স্কিন কেয়ার পণ্যের ব্যবহারের কারণে অনেকের ত্বকে ব্রণ দেখা দেয়। ব্রণ ভালো হয়ে গেলেও অনেক সময় তার দাগ দীর্ঘদিন মুখে থেকে যায়, যা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞদের মতে, দাগ দূর করতে সব সময় ব্যয়বহুল চিকিৎসা বা কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করার প্রয়োজন হয় না। কিছু প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ব্রণের দাগ হালকা হতে পারে।

টি ট্রি অয়েল একটি কার্যকর প্রাকৃতিক উপাদান, যা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণসম্পন্ন। এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে ৫ শতাংশ টি ট্রি অয়েলযুক্ত জেল প্রচলিত কিছু চিকিৎসার সমান কার্যকর হিসেবে কাজ করে।

ব্যবহারের জন্য প্রতিদিনের ফেসওয়াশ বা ক্লিনজারের সঙ্গে এক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখ ধোয়া যেতে পারে। এটি ত্বক পরিষ্কার রাখতে সহায়তা করে এবং নতুন ব্রণ হওয়ার ঝুঁকিও কমায়।

আরেকটি উপকারী উপাদান হলো আপেল সাইডার ভিনিগার। এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে এবং দাগ হালকা করতে ভূমিকা রাখে।

এটি ব্যবহারের জন্য এক ভাগ আপেল সাইডার ভিনিগারের সঙ্গে দুই ভাগ পানি মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করা যায়। রাতে মুখ ধোয়ার পর তুলোর সাহায্যে হালকাভাবে ত্বকে লাগালে ভালো ফল পাওয়া যায়। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে ব্যবহার করা নিরাপদ।

গ্রিন টি-ও ত্বকের জন্য খুব উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে, যা ব্রণের দাগ কমাতে কার্যকর।

এক কাপ গরম পানিতে গ্রিন টি ভিজিয়ে ঠান্ডা করে তুলার সাহায্যে ত্বকে লাগানো যেতে পারে। এছাড়া ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে ঠান্ডা করে ব্রণের ওপর কয়েক মিনিট ব্যবহার করলে ফোলাভাব ও লালচেভাব কমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন

1

মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আবেগঘন

2

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

3

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

4

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

5

প্রতিবেশীদের গোপন হাঁড়ির খবর বিক্রি করে দুই বাড়ির মালিক তিনি

6

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

7

রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার

8

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

9

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

10

৯০ মিনিটেই মিলিয়নিয়ার কেপ ভার্দের গোলরক্ষক

11

তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

12

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

13

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

14

কম খেলেও ওজন বাড়ে কেন

15

আর্জেন্টিনার দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

16

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

17

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

18

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

19

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

20