ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, হাওড়া স্টেশন এলাকায় অবস্থানরত অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত শনাক্ত করে সরাসরি সীমান্তে পাঠাতে হবে। তার মতে, এ ক্ষেত্রে আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় সময় নষ্ট করার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার হাওড়ার নতুন কালেক্টরেট ভবনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ দেন বলে জানা গেছে।

শুভেন্দু অধিকারী বলেন, হাওড়া স্টেশন এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের উপস্থিতি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আইনি জটিলতা এড়িয়ে দ্রুত তাদের বহিষ্কার করতে হবে।

এই প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের মহাপরিচালক, নগর উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা, হাওড়া জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং রেলওয়ের বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের একাংশ বিষয়টিকে কঠোর নিরাপত্তা নীতি হিসেবে দেখলেও সমালোচকরা একে বিতর্কিত মন্তব্য হিসেবে অভিহিত করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

1

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

2

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

3

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

4

মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে ঢালা হয়

5

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

6

হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি

7

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

8

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

9

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

10

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

11

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

12

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

13

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী? জ

14

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

15

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

16

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

17

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

18

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

19

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারে

20